আরব-ইয়েমেন সংলাপে সহায়তার প্রস্তাব ইরানের, সামরিক পদক্ষেপে সংকট বাড়ার আশঙ্কা আরাকচির
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ( ডানে) ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সামরিক পদক্ষেপের ওপর জোর দেওয়া এবং রাজনৈতিক সমাধানকে উপেক্ষা করা হলে অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান টেলিফোনে কথা বলেন। এ সময় তাঁরা অঞ্চলের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
আলাপকালে আরাকচি বলেন, অঞ্চলের চলমান সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও জানান, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু করতে এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সহায়তা দেওয়ার জন্য ইরান যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
পার্সটুডে/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।