আইআরজিসির মুখপাত্র: ৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান
-
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, ৪০ দিনের যুদ্ধের পর ইরান আরও উন্নত অস্ত্র অর্জন করেছে।
বুধবার দেওয়া এক বক্তব্যে মোহেব্বি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য অযৌক্তিক হলেও এমন যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের একটি সাফল্য প্রয়োজন।
তিনি বলেন, ইরান যেকোনো নতুন আগ্রাসনের জবাব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তি দিয়ে দিতে প্রস্তুত। এবার এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য আরও বেদনাদায়ক হবে।
মোহেব্বি আরও বলেন, ৪০ দিনের যুদ্ধের সময় ইরান প্রধানত পুরোনো প্রজন্মের অস্ত্রের ওপর নির্ভর করেছিল। কিন্তু সেই সময়ের পর থেকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
আইআরজিসির জনসংযোগবিষয়ক উপপ্রধান আরও বলেন, বিদেশে পরিচালিত যুদ্ধগুলোর বাস্তবতা সম্পর্কে মার্কিন জনমতকে অন্ধকারে রাখা হয়। তাঁর অভিযোগ, মূলধারার গণমাধ্যম এ ধরনের আগ্রাসনের বাস্তবতা সক্রিয়ভাবে আড়াল করে। ইরানের নেতাদের মধ্যে মতবিরোধ ও সহযোগিতার অভাব রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর মতে, যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে।#
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।