হরমুজ প্রণালিতে ২,৫০০ কনটেইনার নিয়ে ডুবে গেছে এক বিশাল জাহাজ
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে দুই হাজার পাঁচশ' কনটেইনারবাহী একটি নিয়ম লঙ্ঘনকারী জাহাজ ডুবে গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, বুধবার একটি কনটেইনারবাহী জাহাজ হরমুজ প্রণালির অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি একটি সামুদ্রিক মাইনের আঘাতে বিস্ফোরিত হয় এবং ভয়াবহ আগুন ধরে যায়।
জাহাজটিতে দুই হাজার ৫০০টিরও বেশি কনটেইনার ছিল। আজ সকালে প্রচণ্ড আগুনের কারণে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের পানিসীমায় জাহাজটি ডুবে যায়।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।