ইরানি নেভির টহল নৌযান তাড়িয়ে দিল মার্কিন যুদ্ধ-জাহাজকে
https://parstoday.ir/bn/news/iran-i17809-ইরানি_নেভির_টহল_নৌযান_তাড়িয়ে_দিল_মার্কিন_যুদ্ধ_জাহাজকে
একটি মার্কিন যুদ্ধ-জাহাজ ইরানের পানি-সীমানায় ঢুকে পড়ার পর ইরানি যুদ্ধ-জাহাজের কঠোর হুঁশিয়ারি সংকেত পেয়ে দ্রুত আন্তর্জাতিক পানি-সীমায় ফিরে গেছে। 
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২১, ২০১৬ ১৫:২১ Asia/Dhaka
  • ইরানি নেভির টহল নৌযান তাড়িয়ে দিল মার্কিন যুদ্ধ-জাহাজকে

একটি মার্কিন যুদ্ধ-জাহাজ ইরানের পানি-সীমানায় ঢুকে পড়ার পর ইরানি যুদ্ধ-জাহাজের কঠোর হুঁশিয়ারি সংকেত পেয়ে দ্রুত আন্তর্জাতিক পানি-সীমায় ফিরে গেছে। 

এ ঘটনা ঘটেছে পারস্য উপসাগরে। 
মার্কিন রণতরীটি ‘শহীদ মুসাভি’ নামের ইরানি নৌ-বাহিনীর একটি টহল নৌযানের দিকে উস্কানিমূলক ভঙ্গিতে এগিয়ে আসছিল। মার্কিন জাহাজটি বিদেশী জাহাজ থেকে দূরত্ব বজায় রাখা ও অন্য দেশের পানি-সীমায় প্রবেশ সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় ইরানি নৌ-বাহিনীর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি বার্তা পায়। 
সতর্ক বার্তা পেয়ে মার্কিন রণতরীটি খুব দ্রুত দিক পরিবর্তন করে এবং আন্তর্জাতিক পানি-সীমায় ফিরে যায়। 
গত জানুয়ারি মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসলামী এই দেশটির পানি-সীমা লঙ্ঘনের দায়ে দু’টি মার্কিন সামরিক নৌযান আটক করেছিল। ওই ঘটনায় দশ মার্কিন নৌ-সেনাকে আটক করেছিল ইরান। ১০ দিন পরে তাদের ছেড়ে দেয়া হয়। #  
পার্সটুডে/মু.আ.হুসাইন/২১