ইরানে জঙ্গি হামলার পরিকল্পনায় সৌদি মদদ রয়েছে: বোরুজেরদি
https://parstoday.ir/bn/news/iran-i18727-ইরানে_জঙ্গি_হামলার_পরিকল্পনায়_সৌদি_মদদ_রয়েছে_বোরুজেরদি
ইরানে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে আটক উগ্র জঙ্গিরা এ সংক্রান্ত ‘মূল্যবান’ তথ্য ফাঁস করেছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ৩১, ২০১৬ ০২:৩২ Asia/Dhaka
  • আলাউদ্দিন বোরুজেরদি
    আলাউদ্দিন বোরুজেরদি

ইরানে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে আটক উগ্র জঙ্গিরা এ সংক্রান্ত ‘মূল্যবান’ তথ্য ফাঁস করেছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি।

তিনি লেবাননের আল-আহ্‌দ বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষতি করার জন্য আলে সৌদি সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। এই নীতির আলোকে ইরানি জনগণের ওপর হামলা চালানোর জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রিয়াদ।

ইরানের নিরাপত্তা বাহিনীগুলো গত কয়েক মাসে বেশ কয়েকবার সীমান্ত এলাকাগুলোতে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদের অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এসব সংঘর্ষের সময় বহু সন্ত্রাসী আটক এবং তাদে কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত জুন মাসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুরও একই ধরনের তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সে সময় ইরানে আটক জঙ্গিরা তাদের প্রতি সৌদি আরব ও আমেরিকার সমর্থনের কথা স্বীকার করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১