আলে-সৌদ সরকার ইসরাইল এবং পশ্চিমাদের কৌশলগত মিত্র: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i20992-আলে_সৌদ_সরকার_ইসরাইল_এবং_পশ্চিমাদের_কৌশলগত_মিত্র_শামখানি
মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে আলে-সৌদ সরকারের অপরাধযজ্ঞের ব্যাপারে পশ্চিমা দেশগুলো দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে এর নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। রিয়াদ এ অঞ্চলে পশ্চিমা দেশ এবং ইসরাইলের পক্ষে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৫:২৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে আলে-সৌদ সরকারের অপরাধযজ্ঞের ব্যাপারে পশ্চিমা দেশগুলো দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে এর নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। রিয়াদ এ অঞ্চলে পশ্চিমা দেশ এবং ইসরাইলের পক্ষে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আলী শামখানি আজ (শুক্রবার) বলেন, পশ্চিমাদের কাছ থেকে সৌদি আরব সব ধরণের সমর্থন এবং মদদ পাওয়ায় মধ্যপ্রাচ্য অঞ্চলে আরো আগ্রাসন চালাতে আসকারা পাচ্ছে রিয়াদ।

তিনি বলেন, "ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে মুসলিম হত্যার পেছনে প্রধান ভূমিকাপালনকারী সৌদি সরকার আজ এ অঞ্চলে পশ্চিমা এবং ইসরাইলের কৌশলগত মিত্র হিসেবে কাজ করছে।ফলে মানবাধিকার বিষয়ে আমেরিকার মিথ্যা দাবির প্রতি একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে।"  

গত বছর হজের আনুষ্ঠানিকতা পালনকালে পদদলিত হয়ে নিহত হাজার হাজার হাজী নিহত হওয়ার প্রথম বার্ষিকীর এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় শামখানি বলেন, সৌদি আরবের এ লজ্জার দাগ কখনোই মুছবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩