ব্রাসেলসে সাধারণ আলোচনায় বসবে ইউ-ইরান : বাহরাম কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i23896-ব্রাসেলসে_সাধারণ_আলোচনায়_বসবে_ইউ_ইরান_বাহরাম_কাসেমি
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আগামী ডিসেম্বরে ইরানের উপ পররাষ্ট্র মন্ত্রীদের নেতৃত্বে একটি প্রতিনিধি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে সাধারণ আলোচনায় মিলিত হবেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ১৭:১২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আগামী ডিসেম্বরে ইরানের উপ পররাষ্ট্র মন্ত্রীদের নেতৃত্বে একটি প্রতিনিধি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে সাধারণ আলোচনায় মিলিত হবেন।

আজ (সোমবার) মুখপাত্র সম্ভাব্য এ আলোচনার কথা ঘোষণা দিয়ে বলেন, মানবাধিকারসহ আরো অনেক বিষয় ওই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। তবে মানবাধিকার বিষয়ক কর্মীদের নিয়ে আলোচক দল গঠন করা হবে না বলে তিনি নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, ইউরোপের সাথে আমাদের সম্পর্ক মৌলিক এবং অনেক পুরাতন। তাদের সঙ্গে  আমাদের অনেক বিষয়ে মিল রয়েছে। আবার মূলবোধ এবং আঞ্চলিক বিষয়ে আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে।

কাসেমি বলেন, ইউরোপ এবং ইরানের মধ্যে আলোচনা অতীত থেকেই বিরাজ করছে। এছাড়া, ইরান এবং ইউরোপের সক্ষমতা অনুযায়ী তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

ইরানের এই কর্মকর্তা আরো বলেন, ইসলামের আলোকে মানবাধিকার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যার কিছু অংশ  ইউরোপীয়ানদের সাথে পুরোপুরি মিলবে না। তবে আমরা এ ক্ষেত্রে তাদের কথা শুনব এবং আমরা তাদেরকে আমাদের কথা শুনাব।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪