আধিপত্যবাদী দেশগুলোর বিরুদ্ধে ন্যামকে ঐক্যবদ্ধ হতে হবে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i32623-আধিপত্যবাদী_দেশগুলোর_বিরুদ্ধে_ন্যামকে_ঐক্যবদ্ধ_হতে_হবে_রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দক্ষিণ আমেরিকান দেশগুলো বিশেষ করে ভেনিজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বিশ্বে একক আধিপত্য এবং উগ্রবাদের মোকাবেলায় সব স্বাধীন জাতিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ১৭:০৬ Asia/Dhaka
  • আধিপত্যবাদী দেশগুলোর বিরুদ্ধে ন্যামকে ঐক্যবদ্ধ হতে হবে: রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দক্ষিণ আমেরিকান দেশগুলো বিশেষ করে ভেনিজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বিশ্বে একক আধিপত্য এবং উগ্রবাদের মোকাবেলায় সব স্বাধীন জাতিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (বুধবার) তেহরান সফরত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রদ্রিগোয়েজ এবং তেলমন্ত্রী নেলসন মার্টিনেজের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, স্বাধীন রাষ্ট্রগুলো বিশেষ করে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম ভুক্ত সদস্য দেশগুলোর উচিত বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আরো জোরালো ভূমিকা পালন করার লক্ষ্যে একসাথে কাজ করা।

তিনি বলেন, নিজেদের কারণেই আমেরিকা এখন আর বিশ্ব জনমতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। ন্যাম সদস্যদেরকে এ অপার সুযোগ কাজে লাগাতে হবে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তাদেরকে আরো প্রভাবশালী ভূমিকা পালন করতে হবে।    

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, নিজেদের স্বাধীনতা এবং বিশ্বের আধিপত্যবাদী দেশগুলোর মোকাবেলার ক্ষেত্রে ইরান এবং ভেনিজুয়েলা অভিন্ন নীতি অনুসরণ করে আসছে। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে স্বাধীন দেশগুলো বিশেষ করে ন্যাম রাষ্ট্রগুলোর উচিত নিজ নিজ জাতির অধিকার সুরক্ষার মাধ্যমে আধিপত্য, উগ্রবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া।#

পার্সটুডে/বাবুল আখতার/৮