ইরানকে হুমকি দিয়ে বলদর্পী শক্তিগুলো অনুশোচনা করবে: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i32731-ইরানকে_হুমকি_দিয়ে_বলদর্পী_শক্তিগুলো_অনুশোচনা_করবে_প্রেসিডেন্ট_রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি রাজধানী তেহরানে বিপ্লব বার্ষিকীর সমাবেশে বলেছেন, সারা দেশে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় লাখ লাখ মানুষ অংশ নিয়ে আমেরিকার নয়া প্রশাসনের মিথ্যাচারের জবাব দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১২:০৭ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীর দিনে বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি
    ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীর দিনে বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি রাজধানী তেহরানে বিপ্লব বার্ষিকীর সমাবেশে বলেছেন, সারা দেশে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় লাখ লাখ মানুষ অংশ নিয়ে আমেরিকার নয়া প্রশাসনের মিথ্যাচারের জবাব দিয়েছে।

তিনি আরও বলেছেন, মহান ইরানি জাতিকে হুমকি দেয়ার কারণে বিশ্বের বলদর্পী শক্তিগুলো অনুশোচনা করবে। তিনি বলেন, জনগণের এ সরব উপস্থিতির মাধ্যমে তারা বিশ্বকে এ বার্তাই দিচ্ছে যে, ইরানি জাতির সঙ্গে সম্মান এবং মর্যাদার ভাষায় কথা বলতে হবে, ভয় ও হুমকির ভাষায় নয়।

ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীর র‍্যালীতে প্রেসিডেন্ট রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের অংশ নিয়েছেন। 

তিনি আরও বলেন, গত ৩৮ বছরে ইরানি জাতি এটা প্রমাণ করেছে যে, যারাই তাদের সঙ্গে হুমকির ভাষায় কথা বলেছে তারাই পরবর্তীতে অনুশোচনায় ভুগেছে।

ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকী পালন করছে দেশটির সকল শ্রেনীর জনগণ

ড. রুহানি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি গোটা বিশ্ব মেনে নিয়েছে এবং ইরানের পরমাণু পণ্য এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে।  এ সময়  তিনি ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে  শত্রুদের অব্যাহত নানা ষড়যন্ত্রমূলক তৎপরতার নিন্দা জানান।# 

পার্সটুডে/বাবুল আখতার/১০