ইয়েমেনে সৌদির বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i34332-ইয়েমেনে_সৌদির_বর্বরোচিত_হামলার_কঠোর_নিন্দা_জানিয়েছে_ইরান
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরের একটি বাজারে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৭ ১৬:০১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরের একটি বাজারে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।

গতকাল (শুক্রবার) চালানো এ হামলায় আরো ১০ জন আহত হয়। আহতদের সাহায্যে স্বাস্থ্যকর্মীরা যাতে এগিয়ে  যেতে না পারে সেজন্য সৌদি জঙ্গিবিমানগুলো ঘটনাস্থলের আকাশে বারবার টহল দিতে থাকে বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেনের আবাসিক এলাকা এবং বেসামরিক ব্যক্তিদের ওপর জঙ্গিবিমান হামলা জোরদার করায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এর বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উচিত ইয়েমেনের বেসামরিক ব্যক্তিদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তিনি আরো বলেন, অবিলম্বে এ ধরনের হামলা বন্ধে চেষ্টা চালানোর পাশাপাশি তাদের উচিত বেসামরিক নারী এবং শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষার জন্য  কার্যকর ব্যবস্থা নেয়া।#

পার্সটুডে/ বাবুল আখতার/১১