ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করুন: ইরানকে টিলারসনের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i38356-ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_বন্ধ_করুন_ইরানকে_টিলারসনের_আহ্বান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ড. রুহানি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন তার প্রথম প্রতিক্রিয়ায় এ কথা বলল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২১, ২০১৭ ০৭:৪৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে টিলারসন ও আদেল
    সংবাদ সম্মেলনে টিলারসন ও আদেল

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ড. রুহানি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন তার প্রথম প্রতিক্রিয়ায় এ কথা বলল।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে গতকাল (শনিবার) রিয়াদে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টিলারসন। এতে তিনি পুরনো অভিযোগ নতুন করে তুলে ধরে তার ভাষায় বলেছেন, “ইরান সন্ত্রাসবাদকে সমর্থন করছে; কিন্তু আমি আশা করি প্রেসিডেন্ট রুহানি তার নতুন মেয়াদে সন্ত্রাসবাদের নেটওয়ার্কগুলো নস্যাৎ করবেন এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারী নেটওয়ার্কগুলোকে যেসব সামরিক সরঞ্জাম দেয়া হয়েছে তা গুটিয়ে নেবেন।”

অস্ত্র চুক্তিতে সই করছেন ট্রাম্প ও রাজা সালমান

টিলারসন যখন ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানাচ্ছেন তখন সৌদি আরবের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে পৌঁছানোর দিনই এ চুক্তি সই হয়।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১