ইরাকে শহীদ হলেন আরো একজন ইরানি সামরিক উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i38808-ইরাকে_শহীদ_হলেন_আরো_একজন_ইরানি_সামরিক_উপদেষ্টা
ইরাকের মসুল শহরে ইরানের একজন সামরিক উপদেষ্টা শাবান নাসেরি শহীদ হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৭ ১৪:০২ Asia/Dhaka
  • ইরাকে শহীদ হলেন আরো একজন ইরানি সামরিক উপদেষ্টা

ইরাকের মসুল শহরে ইরানের একজন সামরিক উপদেষ্টা শাবান নাসেরি শহীদ হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এর আগে আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এর পরও গত কয়েক দশক ধরে ইরানে ইসলামী বিপ্লব রক্ষায় অসামান্য অবদান ছিল তার।

আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় আহত শাবান নাসেরি হযরত যেইনাব(সা.)এর পবিত্র মাজার রক্ষণাবেক্ষণের জন্য অনেকদিন পর্যন্ত সিরিয়ায় অবস্থান করেছিলেন।

আগামীকাল (রবিবার) রাজধানী তেহরানে ইরানি এই শহীদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

ইরাক ও সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে ইরান সরকার উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওই দেশ দু'টিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে।#

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২৭