সন্ত্রাসীদের হামলায় ২ ইরানি সীমান্তরক্ষীর শাহাদাত
ইরানের পশ্চিম আযারবাইজানের উরুমিয়া এলাকায় ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী 'পেজাক'-র সঙ্গে সংঘর্ষে দুই সীমান্তরক্ষী শাহাদাৎবরণ করেছেন। ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশে সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইজ্জাতুল্লাহ রাশিদিয়ান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, শনিবার বিকেলে টহলরত সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সংঘর্ষে দুই সীমান্তরক্ষী শহীদ ও দুই জন আহত হয়। এ সময় পেজাক'র কয়েক জন সদস্য আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী 'পেজাক' এ পর্যন্ত ইরানের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে'র সার্বিক সহযোগিতায় এ গোষ্ঠীটি গড়ে উঠেছে। পেজাক'র প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেনের মতো ইসলাম বিদ্বেষী দেশগুলো। ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশের সঙ্গে তুরস্ক, ইরাক ও আযারবাইজান প্রজাতন্ত্রের সীমান্ত রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮