আমেরিকা, ইসরাইল ও সৌদি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন: আয়াতুল্লাহ কাশানি
https://parstoday.ir/bn/news/iran-i39242-আমেরিকা_ইসরাইল_ও_সৌদি_ষড়যন্ত্রের_ব্যাপারে_সতর্ক_থাকুন_আয়াতুল্লাহ_কাশানি
ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্রের ব্যাপারে অত্যন্ত সজাগ থাকার জন্য সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ আহবান জানান।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ০২, ২০১৭ ১৯:৪০ Asia/Dhaka
  • আমেরিকা, ইসরাইল ও সৌদি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন: আয়াতুল্লাহ কাশানি

ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্রের ব্যাপারে অত্যন্ত সজাগ থাকার জন্য সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ আহবান জানান।

আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর এবং এ অঞ্চলের নিরীহ মানুষের ওপর হত্যাকাণ্ড চালানোর জন্য সৌদি আরবের সঙ্গে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির কথা উল্লেখ করেছেন। তিনি সৌদি আরবের সহযোগিতায় আমেরিকা ও ইসরাইলের গভীর ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক  থাকার এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানান।

তেহরানের জুমার নামাজের খতিব মুসলিম সরকারগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল সম্মিলিতভাবে ইয়েমেন, বাহরাইন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি আমেরিকা  ও সৌদি আরবের ফাঁদে পা না দেয়ার জন্য মুসলিম দেশগুলোর সরকারের প্রতি আহবান জানান।

আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি আমেরিকা ও সৌদি আরবকে অনুসরণকারী কয়েকটি আরব দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের অন্ধ অনুসরণের কারণে এ দেশগুলো নিজেদের মর্যাদা হারাবে। #      

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২