ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i40038-ফুটবল_বিশ্বকাপে_খেলার_যোগ্যতা_অর্জন_করেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার রাতে উজবেকিস্তানকে গ্রুপ পর্বের খেলায় ২-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার টিকেট নিশ্চিত করে ইরানি ফুটবল দল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১২, ২০১৭ ২১:০৫ Asia/Dhaka
  • ইরানি ফুটবল দলের বিজয়োল্লাস
    ইরানি ফুটবল দলের বিজয়োল্লাস

ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার রাতে উজবেকিস্তানকে গ্রুপ পর্বের খেলায় ২-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার টিকেট নিশ্চিত করে ইরানি ফুটবল দল।

ইরান দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার এ যোগ্যতা অর্জন করল। আগামী বছরের গ্রীষ্মকালে রাশিয়াতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ইরান হচ্ছে এশিয়ার প্রথম দেশ যারা বিশ্বকাপ নিশ্চিত করল। তেহরানের আজাদি স্টেডিয়ামে সোমবার রাতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষে গোল দুটি করেন সারদার আজমুন ও মেহেদি তারেমি।

এদিকে, বিশ্বকাপে ইরানি ফুটবল দলের খেলা নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই রাজধানী তেহরানসহ সারা ইরানে খুশিরে জোয়ার বইয়ে যায়। তেহরানের রাস্তায় রাস্তায় তরুণ-তরুণীরা আনন্দ প্রকাশ করে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২