ইরানের কঠোর জবাবের ভয়ে সতর্ক অবস্থানে আমেরিকা: ইসরায়েলি দৈনিক
https://parstoday.ir/bn/news/event-i161260-ইরানের_কঠোর_জবাবের_ভয়ে_সতর্ক_অবস্থানে_আমেরিকা_ইসরায়েলি_দৈনিক
পার্সটুডে: ইসরায়েলি দৈনিক মারিভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এমন কোনো লক্ষ্যবস্তুতে হামলা এড়িয়ে চলছে, যা ইরানের পক্ষ থেকে বর্তমান সংঘাতের সীমা ছাড়িয়ে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া উসকে দিতে পারে। পত্রিকাটির মতে, এই কৌশল থেকে বোঝা যায় যে, হোয়াইট হাউস সংকট নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা আরও বৃদ্ধি ঠেকাতে আগ্রহী।
(last modified 2026-07-13T07:09:27+00:00 )
জুলাই ১৩, ২০২৬ ১২:৫৯ Asia/Dhaka
  • ইরানের কঠোর জবাবের ভয়ে সতর্ক অবস্থানে আমেরিকা: ইসরায়েলি দৈনিক
    ইরানের কঠোর জবাবের ভয়ে সতর্ক অবস্থানে আমেরিকা: ইসরায়েলি দৈনিক

পার্সটুডে: ইসরায়েলি দৈনিক মারিভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এমন কোনো লক্ষ্যবস্তুতে হামলা এড়িয়ে চলছে, যা ইরানের পক্ষ থেকে বর্তমান সংঘাতের সীমা ছাড়িয়ে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া উসকে দিতে পারে। পত্রিকাটির মতে, এই কৌশল থেকে বোঝা যায় যে, হোয়াইট হাউস সংকট নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা আরও বৃদ্ধি ঠেকাতে আগ্রহী।

দৈনিকটি প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এমন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে না, যেগুলোর ওপর হামলা হলে ইরানের প্রতিক্রিয়া বর্তমান সংঘাতের কাঠামোর বাইরে চলে যেতে পারে। এ ধরনের অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করে মারিভ লিখেছে, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিবেচনায় ওয়াশিংটন সংঘাত আরও বাড়াতে চাইছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে অনিচ্ছুক। এছাড়া, হরমুজ প্রণালিতে বড় আকারের সামরিক বাহিনী মোতায়েন বা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করার কোনো পরিকল্পনাও তাদের নেই।

সবশেষে মারিভ সতর্ক করে বলেছে, যদিও উভয় পক্ষই উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবুও পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক এবং যেকোনো মুহূর্তে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। #

পার্স টুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।