বাহরাইনে মার্কিন ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহরাইনে মার্কিন ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হামলায় বাহরাইনে মার্কিন ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
এ বিষয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজসি'র এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ইসলামের যোদ্ধাদের কাছে সাম্প্রতিক পরাজয় থেকেও কোনো শিক্ষা নেয়নি এবং এখনও তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।
এতে আরও বলা হয়েছে, এই আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর যোদ্ধারা বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থিত গুরুত্বপূর্ণ হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পি-৮ ইলেকট্রনিক যুদ্ধবিমান হ্যাঙ্গার এবং মার্কিন সেনাবাহিনীর ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।
প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।#
পার্স টুডে/এস এ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।