মার্কিন বিমান হামলায় ১৮আফগান সৈন্য নিহত
https://parstoday.ir/bn/news/iran-i42588-মার্কিন_বিমান_হামলায়_১৮আফগান_সৈন্য_নিহত
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ আফগান সৈন্য নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ভুল করে এ ঘটনা ঘটে গেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৭ ০১:৫২ Asia/Dhaka
  • মার্কিন বিমান হামলায় ১৮আফগান সৈন্য নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ আফগান সৈন্য নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ভুল করে এ ঘটনা ঘটে গেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বিবৃতিতে ওই হামলার ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হেলমান্দ প্রদেশের গেরেশ্‌ক জেলার একটি ভবনে শুক্রবার বিমান হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার খবর আফগান সরকারকে জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় নিহত আফগান সৈন্যদের সংখ্যা উল্লেখ করেনি।

তবে একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা ‘পাজোক আফগান নিউজ’ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় দুই কমান্ডারসহ ১৮ আফগান সৈন্য নিহত হয়েছে।

আফগানিস্তানে প্রায়ই মার্কিন বিমান হামলায় দেশটির সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়। আফগানিস্তানে বর্তমানে  ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন থাকার পাশাপাশি ন্যাটো জোটের অন্য সদস্য দেশগুলোর প্রায় ৫,০০০ সেনা মোতায়েন রয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২