ইউরোপীয় জোট কর্মকর্তার আকস্মিক সফরের খবর নাকচ করল ইরান
আগস্ট ০২, ২০১৭ ১৫:১৪ Asia/Dhaka
-
বাহরাম কাসেমি (বামে) ডানে আন্দ্রুস আনসিপ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আকস্মিকভাবে ইরান সফরে করেছেন বলে যে খবর বের হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সিঙ্গেল মার্কেট বিষয়ক কমিশনার আন্দ্রুস আনসিপ কোনো অবস্থাতেই ইরান সফর করেন নি।
কিছু কিছু গণমাধ্যম খবর দিয়েছে যে, গত ২৭ জুলাই আনসিপ গোপনে ইরান সফর করেছেন। এ সময় তিনি স্বাভাবিক প্রটোকল ব্যবহার করেন নি বলেও গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২
ট্যাগ