‘সিমোরগ' নিয়ে বক্তব্য: ইউরোপীয় ৩ দেশের সমালোচনা করলেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i43542-সিমোরগ'_নিয়ে_বক্তব্য_ইউরোপীয়_৩_দেশের_সমালোচনা_করলেন_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইউরোএরে তিন দেশ, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি উপগ্রহ বহনে সক্ষম ইরানি রকেট পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে একযোগে তেহরান-বিরোধী বক্তব্য দেয়ায় দেশ তিনটির সমালোচনা করেন জারিফ।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ১৪:১৯ Asia/Dhaka
  • ‘সিমোরগ' নিয়ে বক্তব্য:  ইউরোপীয় ৩ দেশের সমালোচনা করলেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইউরোএরে তিন দেশ, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি উপগ্রহ বহনে সক্ষম ইরানি রকেট পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে একযোগে তেহরান-বিরোধী বক্তব্য দেয়ায় দেশ তিনটির সমালোচনা করেন জারিফ।

গত সপ্তাহে নিজস্ব প্রযুক্তিতে তৈরি উপগ্রহ বহনে সক্ষম রকেট সিমোরগের পরীক্ষা করেছে ইরান। ইরানি উপগ্রহ কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য এর পরীক্ষা করা হয়। এ পরীক্ষাকে কেন্দ্র করে তেহরানের সমালোচনায় মুখর হয় আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ। 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির সঙ্গে আজ (শনিবার) এক বৈঠকে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা নিয়ে কথা বলেন জারিফ। তিনি বলেন, ইউরোপীয় তিন দেশ ভুল পথে চলছে।

জারিফ আরো বলেন, পরমাণু সমঝোতার সুফল থেকে ইরানকে বঞ্চিত করতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। একে পরমাণু সমঝোতার লঙ্ঘন হিসেবেও অভিহিত করেন তিনি। 

সিমোরগের পরীক্ষাকে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহারের পরিপন্থি বলে দাবি করেছে আমেরিকাসহ তিন ইউরোপীয় দেশ।

এ প্রস্তাবের মাধ্যমে ইরানের সঙ্গে ব্রিটেন, ফ্রান্স জার্মানিসহ ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতাকে অনুমোদন দেয়া হয়েছিল। এতে ইরানের ক্ষেপণাস্ত্র বা রকেট পরীক্ষার বিরুদ্ধে কিছুই বলা হয় নি। এতে শুধু পরমাণু বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

ইরানের কাছে এ ধরনের বোমা বা ক্ষেপণাস্ত্র নেই। এছাড়া, সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক নজরদারিতে রাখা হয়েছে। তাই ইরান বলেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ২২৩১ প্রস্তাব ভঙ্গ করে নি তেহরান।#

পার্সটুডে/মূসা রেজা/৫