হাতিয়ার হিসেবে ‘সামরিক হুমকি’ সেকেলে হয়ে গেছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i44094-হাতিয়ার_হিসেবে_সামরিক_হুমকি’_সেকেলে_হয়ে_গেছে_ইরান
বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৭ ০১:১২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় হামলা চালানোর হুমকি দেয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে স্বাধীনচেতা দেশগুলোর ওপর নিজেদের অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো চাপিয়ে দেয়ার জন্য বৃহৎ শক্তিগুলো হামলা চালানোর হুমকি দিত। কিন্তু এখন আর সে সেদিন নেই বলে তিনি মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে অনেকগুলো পদক্ষেপ নেয়ার কথা বিবেচনায় রয়েছে যার মধ্যে সামরিক পদক্ষেপ অন্যতম।

এর প্রতিক্রিয়ায় কাসেমি বলেন, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মার্কিন প্রবণতার তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেনিজুয়েলার অভ্যন্তীণ ইস্যুতে নাক গলানোর বিরোধিতা করে বলেন, আন্তর্জাতিক আইনে একটি স্বাধীন দেশের যতটুকু সম্মান পাওনা ততটুকু তাকে দিতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/‌১৪