‘মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধ আমলে নেবে না আইআরজিসি, ড্রোন উড়বেই’
https://parstoday.ir/bn/news/iran-i44170-মার্কিন_মনস্তাত্ত্বিক_যুদ্ধ_আমলে_নেবে_না_আইআরজিসি_ড্রোন_উড়বেই’
ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি নিরাপত্তার তোয়াক্কা না করে মার্কিন বিমানবাহী রণতরি কাছ দিয়ে ড্রোন উড়িয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র। বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর দাবিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ০২:৫৯ Asia/Dhaka
  • ‘মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধ আমলে নেবে না আইআরজিসি, ড্রোন উড়বেই’

ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি নিরাপত্তার তোয়াক্কা না করে মার্কিন বিমানবাহী রণতরি কাছ দিয়ে ড্রোন উড়িয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র। বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর দাবিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে।

রোববার রাতে ইরানি ড্রোন কিউওএম-১ ড্রোন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস নিমিতজের ৩০০ মিটার দিয়ে উড়েছে বলে মার্কিন নৌবাহিনীর এ মুখপাত্র দাবি করেছেন। এ ভাবে ড্রোন ওড়ানোকে তিনি তার ভাষায় অনিরাপদ এবং অপেশাদার ঘটনা হিসেবেও তুলে ধরেন। 

মার্কিন এ দাবি নাকচ করে দিয়েছে আইআরজিসির ড্রোন বিভাগ। আজ(মঙ্গলবার) দেয়া  বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে যে সব বিমান অভিযান চালানো হয় তা প্রচলিত নিরাপত্তা বিধি বজায় রেখেই করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পারস্য উপসাগরে উপস্থিত বহিরাগত বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ইরানের প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে আইআরজিসির ড্রোন টহল দেয়া অব্যাহত রাখবে। #

পার্সটুডে/মূসা রেজা/১৫