ইরান মানবিক সহায়তা দিতে প্রস্তুত: নেপাল সরকার ও জনগণের প্রতি পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে- নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সরকার ও জনগণের প্রতি তাঁর এবং সমগ্র ইরান জাতির পক্ষ থেকে সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। এতে তিনি সীমান্ত এলাকায় বন্যা ও ভূমিধসে বহু সাধারণ মানুষ ও পর্যটকের হতাহতের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান তার সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই মর্মান্তিক ঘটনার শিকারদের জন্য ক্ষমা, আহতদের আরোগ্য এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার পরিণতি কাটিয়ে ওঠার জন্য নেপাল সরকার ও জনগণের শান্তি ও সাফল্যের জন্য প্রার্থনা করছি।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন