কলিবফ: সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধে শত্রুর পরাজয় হবে
https://parstoday.ir/bn/news/iran-i162580-কলিবফ_সর্বাত্মক_অর্থনৈতিক_যুদ্ধে_শত্রুর_পরাজয়_হবে
পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, দেশ বর্তমানে একটি সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের মধ্যে রয়েছে এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে শত্রুর পরাজয় হবে।
(last modified 2026-08-27T13:47:44+00:00 )
আগস্ট ২৭, ২০২৬ ১৯:৩৬ Asia/Dhaka
  • ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, দেশ বর্তমানে একটি সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের মধ্যে রয়েছে এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে শত্রুর পরাজয় হবে।

মেহর নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় কলিবফ বলেন, ‘সরকার সপ্তাহ’ শুধু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্যালেন্ডারের একটি আনুষ্ঠানিক উপলক্ষ নয়; বরং এটি এমন এক জাতির প্রতি সেবার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয়, যে জাতি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছে এবং ইসলামী বিপ্লবের আদর্শ ও প্রিয় ইরানের স্বাধীনতার জন্য দৃঢ়তার সঙ্গে সংগ্রাম করেছে।

কলিবফ বলেন, আজ এক ভিন্ন ও গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ইরান সরকারের উচিত ইসলামী বিপ্লবের ভিত্তি ও অস্তিত্ব রক্ষার পাশাপাশি জনগণের জীবনযাত্রা, ক্রয়ক্ষমতা, তরুণদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং জনগণের কাঁধ থেকে যতটা সম্ভব বোঝা কমিয়ে আনা।

তিনি আরও বলেন, সরকারকে সহযোগিতা, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা কঠিন পরিস্থিতি অতিক্রমের জন্য একটি সুস্পষ্ট পথনির্দেশ। সরকারের প্রতি সমর্থনের অর্থ দুর্বলতাগুলো উপেক্ষা করা নয়; বরং জনগণের আরও ভালো সেবা নিশ্চিত করতে সরকারের ওপর আস্থা রাখা।

কলিবফ বলেন, যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে নানা প্রভাব পড়েছে এবং শত্রুরা ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির জন্য তাদের সব সক্ষমতা কাজে লাগাচ্ছে। এমন পরিস্থিতিতেও নির্বাহী বিভাগের কর্মকর্তারা দেশ পরিচালনায় কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যমান দুর্বলতাগুলো দূর করতে ব্যাপকভাবে কাজ করছেন।

তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ঐক্য, জাতীয় সংহতি এবং দায়িত্বশীলদের প্রতি আস্থার আহ্বান মেনে চলাই দেশের কর্মকর্তাদের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইসলামী ইরানের মর্যাদা সমুন্নত রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।#

 

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।