বিশ্লেষণ | জাতিসংঘের সাধারণ পরিষদ; ইরানের ন্যায়বিচারের দাবির মঞ্চ
https://parstoday.ir/bn/news/iran-i163332-বিশ্লেষণ_জাতিসংঘের_সাধারণ_পরিষদ_ইরানের_ন্যায়বিচারের_দাবির_মঞ্চ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, “এ বছর জাতিসংঘ হবে ইরানের জনগণ, মিনাব স্কুলের শহীদ শিক্ষক-শিক্ষার্থী এবং শহীদ সর্বোচ্চ নেতার ওপর সংঘটিত অন্যায়ের কথা তুলে ধরার মঞ্চ।”
(last modified 2026-09-23T17:56:09+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১৯:৫৩ Asia/Dhaka
  • জাতিসংঘের সাধারণ অধিবেশন
    জাতিসংঘের সাধারণ অধিবেশন

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, “এ বছর জাতিসংঘ হবে ইরানের জনগণ, মিনাব স্কুলের শহীদ শিক্ষক-শিক্ষার্থী এবং শহীদ সর্বোচ্চ নেতার ওপর সংঘটিত অন্যায়ের কথা তুলে ধরার মঞ্চ।”

এই বক্তব্যই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে দেয়। ইরানের দাবি, মার্কিন ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসনের মূল্য দিয়েছে ইরানের জনগণ। সামরিক ময়দানে প্রতিরোধের পর এবার কূটনৈতিক ময়দানে সেই যুদ্ধের বাস্তবতা তুলে ধরতে চায় তেহরান।

আরাকচি বলেছেন, ইরানি প্রতিনিধিদলের নিউইয়র্ক সফর কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়; এটি জাতিসংঘ, বিশ্ব জনমত ও আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ইরানের বক্তব্য তুলে ধরার একটি প্রচেষ্টা।

এবার বিশেষভাবে সামনে আনা হচ্ছে মিনাব স্কুলে হামলার ঘটনা, যেখানে ১৬৮ শিশু ও শিক্ষক শহীদ হন। ইরানের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে- এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক আইন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এবার জাতিসংঘের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’। ইরানের বক্তব্য, শুধু স্লোগানে নয়, ন্যায়বিচার, আইনের সমান প্রয়োগ এবং আগ্রাসনের জন্য জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর আস্থা ফিরতে পারে।

তাই ইরানের কাছে এবারের নিউইয়র্ক সফর হলো ন্যায়বিচারের দাবি তুলে ধরার এবং যুদ্ধের নিজস্ব বয়ান বিশ্ববাসীর সামনে উপস্থাপনের একটি কূটনৈতিক মঞ্চ। জাতিসংঘের ওপর আস্থা কি সত্যিই ফিরিয়ে আনা সম্ভব?#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।