যুক্তরাষ্ট্র জুড়ে ডিজেলের দামে নতুন রেকর্ড
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:২৫ Asia/Dhaka
-
যুক্তরাষ্ট্র জুড়ে ডিজেলের দামে নতুন রেকর্ড
পার্সটুডে- যুক্তরাষ্ট্র জুড়ে ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, সিএনএন জানিয়েছে: পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ বছর জ্বালানির দাম ৮৩ শতাংশের বেশি বেড়েছে এবং এটি ইতিহাসের বৃহত্তম বার্ষিক বৃদ্ধির পথে রয়েছে।
প্রতিবেদন অনুসারে, টেক্সাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে খরচ ৮৭ শতাংশ বেড়েছে এবং এখন আমেরিকার বন্ধু ও মিত্রদের কাছে ডিজেল রপ্তানি বন্ধ করার জন্য রিপাবলিকানদের পক্ষ থেকে ট্রাম্পের ওপর চাপ রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ