আমেরিকার ইরানিদেরকে ২৪ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে: বিচার বিভাগ
-
গোলাম হোসেইন মোহসেন এজেয়ি
ইরানের বিচার বিভাগ রাসায়নিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি নাগরিকদেরকে সাড়ে ২৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি রুল জারি করেছে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে এসব রাসায়নিক হামলা চালিয়েছিল ইরাকের তখনকার স্বৈরশাসক সাদ্দামের সেনাবাহিনী।
ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন মোহসেন এজেয়ি বলেন, এ অর্থ রাসায়নিক হামলায় ক্ষতিগ্রস্ত ১৮ ইরানি নাগরিকের মধ্যে বিতরণ করা হবে। এসব ব্যক্তি ক্ষতিপূরণের আদায়ে আইনি ব্যবস্থা নেয়ার আবেদন করেছিলেন।
আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশের আর্থিক ও কারিগরি সহায়তায় ইরাক রাসায়নিক অস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তুলেছিল। ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে ইরাকি বাহিনীর রাসায়নিক অস্ত্রের হামলায় হাজার হাজার নিরীহ ইরানি নাগরিক শহীদ হয়েছিলেন। #
পার্সটুডে/মূসা রেজা/২১