‘পরমাণু সমঝোতা লঙ্ঘিত হলে ইরান তার সমুচিত জবাব দেবে’
https://parstoday.ir/bn/news/iran-i45337-পরমাণু_সমঝোতা_লঙ্ঘিত_হলে_ইরান_তার_সমুচিত_জবাব_দেবে’
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, অপরপক্ষের কেউ যদি এই চুক্তি লঙ্ঘন করে তাহলে তেহরান তার ‘সমুচিত জবাব’ দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৩:০৫ Asia/Dhaka
  • বুধবার প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসাহিকো কোমুরা (বাম থেকে তৃতীয়)
    বুধবার প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসাহিকো কোমুরা (বাম থেকে তৃতীয়)

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, অপরপক্ষের কেউ যদি এই চুক্তি লঙ্ঘন করে তাহলে তেহরান তার ‘সমুচিত জবাব’ দেবে।

ইরান সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনযো অ্যাবের বিশেষ প্রতিনিধি মাসাহিকো কোমুরার সঙ্গে তেহরানে এক বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি পরমাণু সমঝোতা অর্জনের দীর্ঘমেয়াদি আলোচনায় জাপানের ভূমিকার জন্য টোকিওকে ধন্যবাদ জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দীর্ঘদিনের সফল আলোচনার পর যে পরমাণু সমঝোতার বাস্তবায়ন শুরু হয়েছে কোনো পক্ষকে তা নিয়ে তাচ্ছিল্য করার বা প্রতিশ্রুতি ভঙ্গ করার সুযোগ দেয়া উচিত হবে না। হাসান রুহানি বলেন, দুঃখজনকভাবে মার্কিন সরকার এ সমঝোতার সবগুলো ধারা পুরোপুরি মেনে চলছে না।

ইরান আগ বাড়িয়ে এ সমঝোতা বাতিল করবে না উল্লেখ করে তিনি সতর্ক করে দিয়ে বলেন, তবে কেউ এটি লঙ্ঘন করে তেহরান তার সমুচিত জবাব দেবে।

সাক্ষাতে কোমুরা ইরানের প্রেসিডেন্টের হাতে জাপানি প্রধানমন্ত্রী অ্যাবের বার্তা পৌঁছে দেন। জাপানি বিশেষ দূত বলেন, ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী প্রতিটি দেশকে এই সমঝোতা মেনে চলতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭