আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: ভেনিজুয়েলার প্রতি ইরান
https://parstoday.ir/bn/news/iran-i45573-আমেরিকার_বিরুদ্ধে_ঐক্যবদ্ধ_হোন_ভেনিজুয়েলার_প্রতি_ইরান
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রুহানি বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিষয়ে কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১৪:৫০ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রুহানি বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিষয়ে কথা বলেছেন।

গত কয়েক মাস থেকে ভেনিজুয়েলায় সরকার বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠার পরিপ্রেক্ষিতে তেল সমৃদ্ধ এ দেশটি এখন চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। ভেনিজুয়েলা সরকার অভিযোগ করেছে, মার্কিন প্রশাসন তার দেশে অস্থিশীলতা সৃষ্টির জন্য নানা উস্কানিতে লিপ্ত রয়েছে। এছাড়া, ভেনিজুয়েলার জনগণ, সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।     

কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম শীর্ষ সম্মেলনের অবকাশে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, "আমাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, মার্কিন প্রশাসনের নতুন নীতিগুলো দীর্ঘস্থায়ী হবে না।" বিভিন্ন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে সব স্বাধীন দেশের প্রতি আহ্বান জানান তিনি।

মাদুরো এসময় প্রেসিডেন্ট রুহানিকে বলেন, গত ছয় মাস থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছে এবং সরকারের বিরুদ্ধে ভাগাড়ম্বর করছে। তবে জনগণকে সাথে নিয়ে মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট মাদুরো।#

পার্সটুডে/বাবুল আখতার/১০