তেহরানের ৩০০ সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত দায়েশ সদস্য আটক
https://parstoday.ir/bn/news/iran-i45757-তেহরানের_৩০০_সন্ত্রাসী_হামলার_পরিকল্পনায়_জড়িত_দায়েশ_সদস্য_আটক
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তেহরান প্রদেশ থেকে তাকে আটক করা হয়েছে। দায়েশের সঙ্গে যোগসাজশ আছে এমন একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল আটক ব্যক্তি। এ গোষ্ঠী ইরানের রাজধানীতে শত শত সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১১:২৭ Asia/Dhaka
  • তেহরানের ৩০০ সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত দায়েশ সদস্য আটক

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তেহরান প্রদেশ থেকে তাকে আটক করা হয়েছে। দায়েশের সঙ্গে যোগসাজশ আছে এমন একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল আটক ব্যক্তি। এ গোষ্ঠী ইরানের রাজধানীতে শত শত সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল।

তেহরান প্রদেশের শাহরিয়ার অঞ্চলের আন্দিশে শহর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আইআরজিসি'র স্থানীয় কমান্ডার কর্নেল আমিন ইয়ামিনি। আটক ব্যক্তি দায়েশের সঙ্গে সম্পর্কিত আজনাদ আল শাম নামের গোষ্ঠীর সঙ্গে জড়িত। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিব এবং হামার প্রধানত তৎপর রয়েছে এ গোষ্ঠী। আটক ব্যক্তির ফোন থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরো জানান,  শোকের মাস মহররমে তেহরানে ৩০০ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে এ গোষ্ঠী। অবশ্য আটক ব্যক্তি ফোন নাকি অন্য কোনো সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে তা উল্লেখ করেননি তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৩