রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে যাচ্ছেন ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i45777-রোহিঙ্গাদের_দেখতে_বাংলাদেশে_যাচ্ছেন_ইরানি_উপ_পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ত্রাণ নিয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সফর করবেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাহিমপুর ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (বুধবার) বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১৪:৫৫ Asia/Dhaka
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ত্রাণ নিয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সফর করবেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাহিমপুর ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (বুধবার) বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বলা হয়েছে, ইরান বিমানে করে ১৬০ টন ত্রাণ সামগ্রী বাংলাদেশের চট্টগ্রামে পাঠাবে। এছাড়া, অনুমতি পেলে ইরান রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করবে বলে বাহরাম কাসেমি জানিয়েছেন। 

তিনি আরও বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা খতিয়ে দেখাই এ সফরের উদ্দেশ্য। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আজ থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মিয়ানমার সফর করেছেন এবং মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে ইরানের স্বার্থ দেখাশোনার দায়িত্ব পালন করেন থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। 

বাহরাম কাসেমি বলেছেন, মিয়ানমারের কর্মকর্তারা সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। ইরান প্রথম থেকেই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানে সোচ্চার ভূমিকা পালন করে এসেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩