চলতি বছরের ৮ মাসে ইরান-চীন বাণিজ্য বেড়েছে ২৪ ভাগ
ইরান ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ২৪ শতাংশ বেড়েছে। গত আট মাসে বাজারের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
চীনের শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশ দু'টির মধ্যে ১৯৫০ কোটি ডলার বাণিজ্য হয়েছিল। আর চলতি বছরের একই সময়ে দেশ দু'টির বাণিজ্য হয়েছে ২৪০০ কোটি ডলারের বেশি। অর্থাৎ গত বছরের তুলনায় এ ক্ষেত্রে দু'দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশ।
এ হিসাবে আরো বলা হয়েছে, গত বছর চীন থেকে ইরানে ১০২০ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়েছে। অন্যদিকে ইরান থেকে চীন আমদানি করেছে ৯৩০ কোটি ডলারের পণ্য।
আর চলতি বছরে চীন থেকে ইরানে ১২০৪ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। অন্যদিকে ইরান থেকে চীনে আমদানি করা হয়েছে ১২১৩ কোটি ডলারের পণ্য।#
পার্সটুডে/মূসা রেজা/২২