‘ইরানে হেভি ওয়াটার উৎপাদন বন্ধ হয়নি’
https://parstoday.ir/bn/news/iran-i48359-ইরানে_হেভি_ওয়াটার_উৎপাদন_বন্ধ_হয়নি’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে, দেশের আরাক অঞ্চলে স্থাপিত পরমাণু স্থাপনায় ভারী পানি উৎপাদনের প্রক্রিয়া বন্ধ করা হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৭ ০৫:৪২ Asia/Dhaka
  • আরাক পরমাণু স্থাপনা
    আরাক পরমাণু স্থাপনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে, দেশের আরাক অঞ্চলে স্থাপিত পরমাণু স্থাপনায় ভারী পানি উৎপাদনের প্রক্রিয়া বন্ধ করা হয়নি।

সংস্থার প্রধানের উপদেষ্টা আলী আসগার যারেয়ান ইরানের কোর্দ শহরের একটি বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে এ তথ্য জানান। তিনি বলেন, পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনায় আরাকের আইআর-৪০ রিঅ্যাক্টরের হেভি ওয়াটারকে লাইট ওয়াটারে রূপান্তর করার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ইরান তা মেনে নেয়নি।  

পরমাণু সমঝোতা অনুযায়ী এখন আগে সমৃদ্ধ করা পানি অক্ষুণ্ন রাখার পাশাপাশি আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরকে আইআর-২০’তে রূপান্তর করা হচ্ছে। এই রিঅ্যাক্টর দিয়ে বছরে দেড় টন প্লুটোনিয়াম তেরি করা সম্ভব বলে তিনি জানান।

আলী আসগার যারেয়ান

যারেয়ান বলেন, হেভি ওয়াটারের প্রাথমিক উপাদান হচ্ছে আমাদের দেখা সাধারণ পানি। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটিকে হেভি ওয়াটারে রূপান্তর করা হয়; যে প্রযুক্তি বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছে রয়েছে। ইরান নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত হেভি ওয়াটার বিদেশেও রপ্তানি করতে পারবে বলে তিনি জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২