"ইরান-ইইউ'র মধ্যে এক হাজার কোটি ইউরোর চুক্তি হয়েছে"
https://parstoday.ir/bn/news/iran-i48366-ইরান_ইইউ'র_মধ্যে_এক_হাজার_কোটি_ইউরোর_চুক্তি_হয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র মধ্যে চলতি বছর যেসব চুক্তি হয়েছে তার আর্থিক মূল্য এক হাজার কোটি ইউরো। ইউরোপীয় ইউনিয়নের কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক কমিশনার ফিল হোগান এ কথা জানিয়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ১২, ২০১৭ ১৪:৩৭ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ফিল হোগান
    বক্তব্য রাখছেন ফিল হোগান

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র মধ্যে চলতি বছর যেসব চুক্তি হয়েছে তার আর্থিক মূল্য এক হাজার কোটি ইউরো। ইউরোপীয় ইউনিয়নের কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক কমিশনার ফিল হোগান এ কথা জানিয়েছেন।

ইরান সফররত হোগান রাজধানী তেহরানে গত সন্ধ্যায় সাংবদিকদের বলেন, বর্তমানে ইইউ এবং ইরানের মধ্যে যে যোগাযোগ রয়েছে তাতে দু দেশের মধ্যে ভবিষ্যত সম্পর্ক আরো জোরদার হবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আশা করে মার্কিন কংগ্রেস ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাবে এবং এটাই হবে সবচেয়ে ভালো পদক্ষেপ।  

ফিল হোগান বলেন, "আমরা ইরানের সঙ্গে কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করতে চাই। ইরানের ভেতরের পরিবেশ চমৎকার এবং সহযোগিতা জোরদারের মাধ্যমে আমরা সম্পর্কের অগ্রযাত্রা দেখতে আগ্রহী।"

ইউরোপীয় ইউনিয়নের ১৯টি দেশের ৭০ জন প্রতিনিধি নিয়ে ফিল হোগান ইরান সফর করছেন এবং তার সফরের মূল লক্ষ্য হচ্ছে তেহরানের সঙ্গে ইইউ'র দ্বিপক্ষীয় সর্ম্পক উন্নত করা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২