ভিত্তিহীন দাবি: সৌদিকে হুঁশিয়ারি দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48500-ভিত্তিহীন_দাবি_সৌদিকে_হুঁশিয়ারি_দিল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সৌদি আরবকে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন বাগাড়ম্বর ও দোষারোপের রাজনীতির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার খেলায় মেতে উঠেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৭, ২০১৭ ২২:৪১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সৌদি আরবকে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন বাগাড়ম্বর ও দোষারোপের রাজনীতির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার খেলায় মেতে উঠেছে।

ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ভিত্তিহীন অভিযোগ করার একদিন পর কাসেমি এ হুঁশিয়ারি দিলেন। আদেল আল-জুবায়ের বার্তা সংস্থা রয়টার্সকে তার ভাষায় বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব যা করছে তা ইরানের আগ্রাসনের জবাবে করা হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাবে বাহরাম কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যে  সৌদি আরব অত্যন্ত ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, দোষারোপের রাজনীতি করে সৌদি সরকার তার দায় এড়াতে পারবে না। ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাগাড়াম্বর ও মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার বিষয়ে সৌদি আরবকে তিনি সতর্ক করে দেন। কাসেমি বলেন, এ অঞ্চলের দেশগুলো সৌদি আরবের পক্ষ থেকে কোনো ইতিবাচক ভূমিকা দেখছে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭