দায়েশকে পুনর্গঠন করতে চায় সৌদি আরব: ইরান
-
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস-কে পুনর্গঠিত করার চেষ্টা করছে সৌদি আরব। রাজধানী তেহরানে প্রাদেশিক গভর্নরদের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দায়েশ বা আইএস'র সাংগঠনিক ভিত্তি ধ্বংস হলেও তাকফিরি চিন্তা ও মতবাদ এখনও রয়ে গেছে। এই মতবাদের পৃষ্ঠপোষক ও অনুসারীরা এখনও অপকর্ম করার পায়তারা করে যাচ্ছে।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা আশা করছে তাকফিরি মতবাদ ব্যবহার করে আবারও তারা একটা কিছু করতে পারবে। সৌদি আরবও সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আবারও সংগঠিত করতে চায়। এ অবস্থায় ইরান তৎপর রয়েছে এবং ইরানের নিরাপত্তা ব্যবস্থাও এখন ভালো।
ইরানসহ গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিরই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭