সহিংসতায় জড়িত এজেন্টদের আটক করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i50731-সহিংসতায়_জড়িত_এজেন্টদের_আটক_করেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কয়েকটি শহরে সহিংসতার সঙ্গে জড়িত কয়েকজন এজেন্টকে আটক করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ২২:৫৯ Asia/Dhaka
  • সাম্প্রতিক বিক্ষোভ
    সাম্প্রতিক বিক্ষোভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কয়েকটি শহরে সহিংসতার সঙ্গে জড়িত কয়েকজন এজেন্টকে আটক করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেছেন। কিন্তু বিক্ষিপ্ত সহিংসতায় কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় জনগণের সহায়তায় ইরানের নিরাপত্তা বাহিনী এসব এজেন্টকে আটক করে। আটককৃতরা কয়েকটি শহরে বিক্ষোভের নামে অস্থিতিশীলতা সৃষ্টিতে উসকানি দিচ্ছিল।  এসব অপতৎপরতার সঙ্গে জড়িত বাকি লোকজনকে আটকের প্রচেষ্টা চলছে এবং শিগগিরি তাদেরকে আটক করা হবে বলে মন্ত্রণালয় আশা করছে।

গোয়েন্দা মন্ত্রণালয় ওই বিবৃতিতে আরো বলেছে, জনগণের দাবি তুলে ধরার জন্য সম্প্রতি কয়েকটি শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে কিন্তু সন্দেহজনক ব্যক্তিদের উপস্থিতি ও তৎপরতায় সেসব শান্তিপূর্ণ সমাবেশ সহিংসতায় রূপ নিয়েছে এবং সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১