শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ইরানি জনগণ (ভিডিও গ্যালারি)
জানুয়ারি ০৩, ২০১৮ ১৩:৪৭ Asia/Dhaka
ইরানের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র এবং সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে কয়েকটি শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে। এতে অংশ নেন সমাজের সব শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ।
এসব মিছিল-সমাবেশের মাধ্যমে ইরানের বিপ্লবী জনগণ শত্রুদেরকে এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, তারা অত্যন্ত সচেতন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
আজ ইরানের ইস্পাহান, আহওয়াজ, আরাক, কেরমানশাহ, বুশেহর, আবাদান, হামেদান, ইলাম, মারাক্বেহ, খোমেনীশাহর, গোরগান, জাবুল, অস্তনেহ, বোজনুর্দ, কোমসহ বিভিন্ন শহরে মিছিল-সমাবেশে হয়েছে। আগামীকাল ইরানের অন্যান্য শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
আজকের (বুধবার) মিছিল-সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে ছিল নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা এবং তারা ইসলামি সরকারের পক্ষে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করে নানা স্লোগান দেন। সেইসঙ্গে ইসলামি বিপ্লবকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
ট্যাগ