শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানে মিছিল অব্যাহত; আমেরিকা-ইসরাইলের বিরুদ্ধে স্লোগান
https://parstoday.ir/bn/news/iran-i50953-শত্রুদের_ষড়যন্ত্রের_বিরুদ্ধে_ইরানে_মিছিল_অব্যাহত_আমেরিকা_ইসরাইলের_বিরুদ্ধে_স্লোগান
ইরানের ইসলামি সরকার ব্যবস্থার প্রতি সমর্থন ও সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে আজ (শনিবার) চতুর্থ দিনের মতো বিভিন্ন শহরে মিছিল-সমাবেশ হয়েছে। রাজধানী তেহরান, সারি, অমুল, সেমনান, ইলাম ও কেরমানসহ দেশের অনেক শহরের মানুষ আজও রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৮ ১৪:৫৬ Asia/Dhaka
  • শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানে মিছিল অব্যাহত; আমেরিকা-ইসরাইলের বিরুদ্ধে স্লোগান

ইরানের ইসলামি সরকার ব্যবস্থার প্রতি সমর্থন ও সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে আজ (শনিবার) চতুর্থ দিনের মতো বিভিন্ন শহরে মিছিল-সমাবেশ হয়েছে। রাজধানী তেহরান, সারি, অমুল, সেমনান, ইলাম ও কেরমানসহ দেশের অনেক শহরের মানুষ আজও রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে

মিছিলে অংশ নেয়া লোকজন বলেছেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না এবং তারা  ইসলামি সরকার ব্যবস্থার জন্য জীবন দিতেও প্রস্তুত রয়েছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টিতে উসকানি দেয়ার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছেন।

মিছিলে অংশ নেয়া লোকজনের প্রধান প্রধান স্লোগানের ছিল- 'আমেরিকা নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক' এবং 'সর্বোচ্চ নেতা আপনার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত'। গতকালও জুমার নামাজের পর সারা দেশে মুসল্লিরা মিছিল-সমাবেশ করেছে। এ নিয়ে চার দিন ধরে ইরানের বিভিন্ন শহরে একই ধরনের মিছিল-সমাবেশ হলো।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেছে। এ সময় ইসলামের শত্রুদের উসকানিতে কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। 

এসব ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বেশ কয়েকটি টুইটার পোস্ট দিয়েছেন। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬