‘সিরিয়া যুদ্ধের সফল সমাপ্তির পর ইরান সেনা ফেরত নেবে’
https://parstoday.ir/bn/news/iran-i52231-সিরিয়া_যুদ্ধের_সফল_সমাপ্তির_পর_ইরান_সেনা_ফেরত_নেবে’
সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের সফল সমাপ্তি হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশটি থেকে সেনা ফিরিয়ে নেবে। একথা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সিনিয়র সহকারী হোসেইন জাবেরি আনসারি। তিনি বলেছেন, বাশার আসাদ সরকারের অনুরোধে ইরানি সেনারা সিরিয়ায় প্রবেশ করেছে এবং যুদ্ধ সফল হলে দেশটি থেকে চলে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৮ ২৩:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সিনিয়র সহকারী হোসেইন জাবেরি আনসারি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সিনিয়র সহকারী হোসেইন জাবেরি আনসারি

সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের সফল সমাপ্তি হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশটি থেকে সেনা ফিরিয়ে নেবে। একথা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সিনিয়র সহকারী হোসেইন জাবেরি আনসারি। তিনি বলেছেন, বাশার আসাদ সরকারের অনুরোধে ইরানি সেনারা সিরিয়ায় প্রবেশ করেছে এবং যুদ্ধ সফল হলে দেশটি থেকে চলে যাবে।

রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক এক শান্তি সম্মেলনের অবকাশে মঙ্গলবার সাংবাদিকদের কাছে ইরানের এ কর্মকর্তা এসব কথা বলেছেন। সম্মেলনে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আনসারি।

তিনি বলেন, “এটা নিশ্চিত যে, যখন ইরানি সেনাদের কাজ শেষ হবে এবং তাদের মিশন সুসম্পন্ন হবে তখন তারা সিরিয়া ছেড়ে চলে যাবে। সিরিয়ার সঙ্গে এভাবেই চুক্তি হয়েছে।”

সোচি সম্মেলন

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার আশা নিয়ে রাশিয়ার উদ্যোগে সোচি শহরে এ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সিরিয়ার সরকার ও বিরোধীরা অংশ নিচ্ছে। সোচি সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, কেবলমাত্র সিরিয়ার জনগণই নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রাখে; অন্য কেউ নয়। পাশাপাশি সবাইকে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানার আহ্বান জানানো হয়েছে।

সোমবার এ সম্মেলন শুরু হয় এবং মঙ্গলবার পর্যন্ত তা চলে। এতে সিরিয়া সরকারের পক্ষে সঞ্চালকের ভূমিকা পালন করে রাশিয়া ও ইরান এবং বিরোধী গোষ্ঠীর পক্ষে ছিল তুরস্ক।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১