'দায়েশের ওপর নজরদারি অব্যাহত রেখেছে আইআরজিসি'
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১৫:৪১ Asia/Dhaka
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ওপর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। দখলীকৃত সব ভূমি মুক্ত হওয়া এবং সন্ত্রাসীগোষ্ঠীটির কাঠামো ভেঙ্গে পড়ার পরও এ নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার রমেজান শরিফ আজ(শনিবার) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এ সব কথা বলেন। তিনি জানান, আইআরজিসি দায়েশের নীতি ও কৌশল এবং ভৌগলিক তৎপরতার ওপর নজর রেখেছিল। অবশ্য এ নজরদারি এখনো চলছে বলেও জানান তিনি।
তিনি জানান, দায়েশের তৎপরতার ওপর চমৎকার তথ্য আইআরজিসি'র কাছে রয়েছে। ইরান সীমান্তের আশেপাশে দায়েশকে পুনরায় তৎপরতা চালাতে দেয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১০
ট্যাগ