যেকোনো সময় আবার দায়েশের উত্থান ঘটতে পারে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i53519-যেকোনো_সময়_আবার_দায়েশের_উত্থান_ঘটতে_পারে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা নিয়মিতভাবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে মধ্যপ্রাচ্যের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন করছে। তিনি বলেন, পরাজয়ের আগে যেখানে ছিল সেখানেই নেয়া হচ্ছে এসব সন্ত্রাসীকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৩:৩৬ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা নিয়মিতভাবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে মধ্যপ্রাচ্যের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন করছে। তিনি বলেন, পরাজয়ের আগে যেখানে ছিল সেখানেই নেয়া হচ্ছে এসব সন্ত্রাসীকে।

তেহরান বিশ্বিবদ্যালয়ের এক অনুষ্ঠানে জাওয়াদ জারিফ আজ (শনিবার) এসব কথা বলেন। দায়েশ-পরবর্তী অধ্যায় নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জারিফ জানান, সিরিয়ার হাসাকা, মায়াদিন ও দেইর আয-জোর শহর থেকে আমেরিকা দায়েশ সন্ত্রাসীদের সরিয়ে নিচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক ঘটনা।

বক্তব্য রাখছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ বলেন, "তাদের যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ন রয়েছে, তাদের নেতারা জীবিত অথবা মুক্ত এবং তারা এখনো অর্থনৈতিক সমর্থন পাচ্ছে; অতএব আমরা আশঙ্কা করছি যেকোনো সময় এই সন্ত্রাসী গোষ্ঠীর আবার উত্থান হবে।"

জাওয়াদ জারিফ বলেন, যদিও দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হয়েছে তবে তাদের মতাদর্শ এবং মধ্যপ্রাচ্য ও তার বাইরের অর্থনৈতিক উৎস অক্ষত রয়েছে। দায়েশকে পুরোপুরি পরাজিত করতে হলে এগুলো ধ্বংস করতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪