শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকরাও রুখে দাঁড়িয়েছিলেন
-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় ইরানি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, ইসলামি বিপ্লবের শত্রুরা যখন উসকানি দিয়ে ইরানকে অর্থনৈতিক মন্দার মধ্যে ফেলার ষড়যন্ত্র করেছিল তখন কারখানার শ্রমিকরা শত্রুর সেসব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন।
সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা শ্রমিকদেরকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল এবং এটা ছিল শত্রুদের একটি বড় ষড়যন্ত্র। কিন্তু শ্রমিকরা শত্রুদের সে প্রচেষ্টা রুখে দিয়েছেন। শহীদ শ্রমিকদের স্মরণে আয়োজিত এক সম্মেলনে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ শ্রমিকদের সম্মরণে সম্মেলন আয়োজনের অনেক গুরুত্ব রয়েছে তবে শহীদ শ্রমিকরা যে আত্মত্যাগের নজির রেখেছেন তার মূল্য আরো বেশি।
ইরানের শিল্পখাতের ১৪ হাজার শ্রমিকের শাহাদাতের স্মরণে আজকের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬