ভণ্ডামির শেষ থাকা দরকার: আমেরিকাকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i54628-ভণ্ডামির_শেষ_থাকা_দরকার_আমেরিকাকে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওয়াশিংটনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার যখন মধ্যপ্রাচ্যে সব ধরনের সমরাস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে তখন ইরানকে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে বাধা দিচ্ছে। তিনি আরো বলেছেন, এটি ‘নিছক ভণ্ডামি’ এবং এর শেষ থাকা দরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২০, ২০১৮ ০২:৫১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ওয়াশিংটনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার যখন মধ্যপ্রাচ্যে সব ধরনের সমরাস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে তখন ইরানকে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে বাধা দিচ্ছে। তিনি আরো বলেছেন, এটি ‘নিছক ভণ্ডামি’ এবং এর শেষ থাকা দরকার।

জারিফ তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে আমেরিকার পাশাপাশি তিন ইউরোপীয় দেশেরও তীব্র সমালোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার অফিসিয়াল টুইটার পেইজে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কাছে আমেরিকা ও ওই তিন ইউরোপীয় দেশের সব ধরনের মারণাস্ত্র বিক্রির কথা উল্লেখ করে বলেন, এসব পশ্চিমা দেশ একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে অন্যদিকে ইরানের আত্মরক্ষার অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে।

জারিফ তার টুইটার বার্তায় এই কার্টুনটি তুলে ধরেন যেখানে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন অস্ত্রে সয়লাব থাকা সত্ত্বেও জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি দাবি করছেন, তিনি একটি ইরানি ক্ষেপণাস্ত্রের সন্ধান পেয়েছেন

সম্প্রতি জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই তিন ইউরোপীয় দেশ দাবি করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পরমাণু সমঝোতায় ধরে রাখার স্বার্থে তারা এ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে দাবি করে পশ্চিমা ওই চার দেশ এ অঞ্চলের অন্যান্য দেশের কাছে দেদারসে অস্ত্র বিক্রি করে যাচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০