শত্রুরা বোকামি করলে আমাদের শক্তিমত্তা উপলব্ধি করবে:আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i56096-শত্রুরা_বোকামি_করলে_আমাদের_শক্তিমত্তা_উপলব্ধি_করবে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুরা যদি মধ্যপ্রাচ্যে কোনো ধরনের নির্বুদ্ধিতা দেখায় তাহলে আইআরজিসি’র প্রকৃত শক্তিমত্তা উপলব্ধি করতে পারবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৮ ০১:৪৯ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি
    রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুরা যদি মধ্যপ্রাচ্যে কোনো ধরনের নির্বুদ্ধিতা দেখায় তাহলে আইআরজিসি’র প্রকৃত শক্তিমত্তা উপলব্ধি করতে পারবে।

শত্রুর যেকোনো হুমকি মোকাবিলায় আইআরজিসি প্রস্তুত রয়েছে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।

অ্যাডমিরাল ফাদাভি ইরানের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, ইসলামি বিপ্লবের যেমন কোনো ভৌগলিক সীমারেখা নেই তেমনি এ বিপ্লবকে রক্ষা করার জন্য আইআরজিসিও প্রয়োজনে কোনো ভৌগলিক সীমারেখা মানবে না।

আইআরজিসি'র নৌশাখার মহড়া (ফাইল ছবি)

সব ধরনের যুদ্ধাস্ত্র, গানবোট ও ডেস্ট্রয়ারসহ নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় সব যুদ্ধ-সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন। রিয়ার অ্যাডমিরাল ফাদাভি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে বিশ্বের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে তার বাহিনী।

আইআরজিসি’র নৌশাখার কমান্ডার আরো বলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বিশ্বের যেকোনো স্থানের নিরাপত্তা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১