সিরিয়ার ওপর ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i57114-সিরিয়ার_ওপর_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_হামলার_নিন্দা_করল_ইরান
সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র। তেহরান বলেছে, সিরিয়ায় তৎপর উগ্রবাদী সন্ত্রাসীদের বহু পরাজয়ের প্রতিশোধ নিতে ইহুদিবাদী ইসরাইল এ হামলা চালিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১১, ২০১৮ ০৫:০১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র। তেহরান বলেছে, সিরিয়ায় তৎপর উগ্রবাদী সন্ত্রাসীদের বহু পরাজয়ের প্রতিশোধ নিতে ইহুদিবাদী ইসরাইল এ হামলা চালিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেন, “ইহুদিবাদী ইসরাইল স্বঘোষিত ও ভিত্তিহীন অভিযোগ তুলে বার বার সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে যা সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সমস্ত কনভেনশনের চরম লঙ্ঘন।”

সিরিয়ার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান এই বিবৃতি দিল। বলা হচ্ছে- গত কয়েক দশকের মধ্যে ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) সকালে সিরিয়ার ওপর সবচেয়ে বড় আকারের হামলা চালিয়েছে।  

ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরাইল

বাহরাম কাসেমি বলেন, সিরিয়ায় যেসব সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা চালিয়েছে তারা মূলত ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তাদের আঞ্চলিক মিত্রদের হয়েই তো করেছে। কিন্তু তাদের পরাজয়ের পর  প্রতিশোধ নিতে আজকে এসব গোষ্ঠীর মূল সমর্থক সরাসরি সিরিয়ার ওপর আগ্রাসন চালিয়েছে। ইহুদিবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে বসবাস করতে পারে না বলেও বাহরাম কাসেমি মন্তব্য করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১