তেহরানে পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক কাল
-
৪+১ গ্রুপ ও ইরান
তেহরানে আগামিকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বিষয়ক যৌথ কমিশনের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক । চার জাতিগোষ্ঠি এবং জার্মানির নেতৃবৃন্দসহ ইরানের বিশেষজ্ঞগণ ওই বৈঠকে অংশ নেবেন।
তেহরানে আগামিকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বিষয়ক যৌথ কমিশনের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক ।
জার্মানি এবং চার জাতিগোষ্ঠির নেতৃবৃন্দসহ ইরানের বিশেষজ্ঞগণ ওই বৈঠকে অংশ নেবেন।
এর আগে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাবার পর ২৫ মে, যৌথ কমিশনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভিয়েনায়। ওই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব ছিল না। ইরান, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার প্রতিনিধিসহ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা ওই বৈঠকে যোগ দেন।
বৈঠকে পরমাণু সমঝোতার ভবিষ্যত এবং এটি অক্ষুন্ন রাখতে ইউরোপের কাছ থেকে বাস্তব গ্যারান্টি আদায়ের উপায় নিয়ে আলোচনা হয়।
আমেরিকাকে বাদ দিয়ে পরমাণু চুক্তি এবং তেহরানের অর্থনৈতিক স্বার্থ কীভাবে অক্ষুন্ন রাখা যায় তা নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই ছিল ওই বৈঠকের উদ্দেশ্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবার পর ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলো ওই সমঝোতা অক্ষুন্ন রাখতে আলোচনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করেই জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। সেইসঙ্গে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগে আগামি তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার ঘোষণা দেয়।
গত ২৩ মে ইরানের সবোর্চ্চ নেতা ইউরোপের সঙ্গে পরমাণু সমঝোতা অক্ষুন্ন রাখার ব্যাপারে কিছু শর্ত দেন। ইরানের অর্থনৈতিক স্বার্থ সুনিশ্চিত করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ এ অঞ্চলে ইরানের উপস্থিতির বিষয়ে কোনোরকম হস্তক্ষেপ না করা, ইরানের তেল কেনার বিষয়টি নিশ্চিত করা, ইরানের সঙ্গে ইউরোপের ব্যাংকিং লেনদেন সুনিশ্চিত করা, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সরাসরি মোকাবেলা করা ইত্যাদি শর্তাবলির অন্তর্ভুক্ত ছিল।
পার্সটুডে/নাসির মাহমুদ/৬