আমরা আমাদের ভূমির প্রতিটি ইঞ্চি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- দক্ষিণ ইরানে মার্কিন সামরিক আগ্রাসন এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের শাহাদাতের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: আমরা আমাদের ভূমির প্রতিটি ইঞ্চি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব।
তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন সামরিক আগ্রাসন এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের শাহাদাতের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার ব্যক্তিগত পেজে লিখেছেন: বন্দর খামির সেতু পার হওয়ার সময় তিনজন গ্রামবাসী শহীদ হয়েছেন। তারা সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং আমরা তাদের নির্দোষ রক্তকে কখনো পদদলিত হতে দেব না। ইরান আমাদের মাতৃভূমি; দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আমরা এই ভূমির প্রতিটি ইঞ্চি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফও দক্ষিণ ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ও কৌশলগত বাস্তবতা হচ্ছে ‘বৃহত্তর ইরান’ নামক একটি একক সত্ত্বা এবং এই ভূখণ্ডের প্রতিটি ইঞ্চির উপর আক্রমণকে বৃহত্তর ইরানের সমগ্র ব্যবস্থা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়। তিনি বলেন: “এই নির্লজ্জ আগ্রাসনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া সুদূরপ্রসারী, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা এবং বড় ধরনের বিস্ময়ের উপর নির্ভরশীল।”#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।