সমঝোতা মেনেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে যাচ্ছে: ফ্রান্স
https://parstoday.ir/bn/news/iran-i58564-সমঝোতা_মেনেই_ইরান_ইউরেনিয়াম_সমৃদ্ধ_করতে_যাচ্ছে_ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রস্তুতি নিচ্ছে তা পরমাণু সমঝোতার আলোকেই হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৮ ১৪:০৭ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রস্তুতি নিচ্ছে তা পরমাণু সমঝোতার আলোকেই হচ্ছে।

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর নির্দেশ দিয়েছেন। এরপর মঙ্গলবার তেহরান ঘোষণা করেছে যে, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় উন্নত সেন্ট্রিফিউজ বসানোর কাজ শুরু হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

এ প্রসঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেন, “ইরান যে ঘোষণা দিয়েছে তা সম্পূর্ণভাবে পরমাণু সমঝোতার আওতায় রয়েছে। আমি মনে করি এটি সুন্দর অরাজনৈতিক পদক্ষেপ।”

নতুন সেন্ট্রিফিউজ তৈরির পদক্ষেপকে পরমাণু সমঝোতার লঙ্ঘন বলে ধরে নেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে লাঁ দ্রিয়া বলেন, “এখনো তা হয় নি বরং ইরানিরা তাদের সর্বোচ্চ স্তরে গেছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭