‘আমেরিকাকে বিশ্বাস না করার সব রকমের কারণ আছে’
-
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে আমেরিকাকে বিশ্বাস না করার সব রকমের যুক্তি রয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের পরমাণু সমঝোতা মেনে চলতে অস্বীকার করেছেন। ইরানের প্রেস টিভিকে গতকাল (শুক্রবার) দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ভয়েস অব রেভ্যুলিউশন রেডিওর সঞ্চালক জ্যাকব মুসিক।
তিনি বলেন, আমেরিকাকে বিশ্বাস করে না ইরান এবং পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার পর আমেরিকা নিজেই প্রমাণ করে দিয়েছে যে, তাকে বিশ্বাস করা যায় না। অথচ এই সমঝোতার জন্য ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে ১০ বছর ধরে আলোচনা করেছে।
জ্যাকব মুসিক বলেন, আমেরিকার নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর রাতারাতি সমঝোতা বাতিল করতে পারে কিন্তু মার্কিন সরকারের এই পদক্ষেপ থেকে অন্য দেশগুলোও ধরে নেবে আমেরিকার ওপর আস্থা রাখা যায় না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯